Friday, November 6, 2026
30 C
Kolkata

কলকাতা পুরভোটে হাই কোর্টের স্থগিতাদেশ, ওয়ার্ড পুনর্বিন্যাসের মামলা না মেটা পর্যন্ত ভোট ঘোষণা নয়

কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে আপাতত বড় বাধার মুখে পড়ল রাজ্য সরকার। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের দিন ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। ফলে পুরসভার নির্বাচন কবে হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল।কলকাতা পুরসভায় আগে ওয়ার্ডের সংখ্যা ছিল ১৪৪। রাজ্য সরকার তা বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নেয়। গত ১১ সেপ্টেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। কিন্তু ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নতুন করে নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন কসবার বাসিন্দা এবং সিপিএম নেতা দীপু দাস।মামলাকারীর অভিযোগ, ওয়ার্ডের সীমানা ঠিক করার সময় জনসংখ্যা, এলাকার ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি যথাযথ গুরুত্ব পায়নি। তাঁর আরও দাবি, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে নির্বাচনে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যেই এই পুনর্বিন্যাস করা হয়েছে। পুরসভা ভেঙে যাওয়ার পর পুর কমিশনারের ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার আইনি অধিকার ছিল কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।প্রথমে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এরপর মামলাকারীকে আরও দু’সপ্তাহের মধ্যে নিজের বক্তব্য জানাতে বলা হয়। তবে ওই পর্যায়ে পুরভোটের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।এই নির্দেশে সন্তুষ্ট না হয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারী। তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ছিল, ছয় সপ্তাহ ধরে আইনি প্রক্রিয়া চললে তার মধ্যে পুরভোট হয়ে যেতে পারে। তখন মামলার গুরুত্বই নষ্ট হয়ে যাবে। তাই দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হয়।অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, ওয়ার্ড পুনর্বিন্যাসের আগে খসড়া প্রকাশ করা হয়েছিল। সাধারণ মানুষকে নিজেদের আপত্তি ও মতামত জানানোর সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় কেউ আপত্তি জানাননি বলে দাবি রাজ্যের।দু’পক্ষের বক্তব্য শোনার পর শুক্রবার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা যাবে না। ফলে ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি বৈধতা নিয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Hot this week

SIR বিতর্কের জেরে সীমা খন্নার ক্ষমতায় কাটছাঁট নির্বাচন কমিশনের, ফিরল ডেপুটি কমিশনারের নজরদারি

নির্বাচন কমিশনের অন্দরে কাজের দায়িত্ব এবং ক্ষমতা নিয়ে তৈরি...

দক্ষিণেশ্বরের ফুটপাত থেকে উচ্ছেদ গরিব মানুষ, জলে ভেজানো হলো মশারি বিছানা

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে স্কাইওয়াকের নীচে ফুটপাত দখল করে...

শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা

শ্রীকৃষ্ণকে নিয়ে মন্তব্য করে আইনি সমস্যায় জড়ালেন ধর্মীয় প্রচারক...

Topics

দক্ষিণেশ্বরের ফুটপাত থেকে উচ্ছেদ গরিব মানুষ, জলে ভেজানো হলো মশারি বিছানা

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে স্কাইওয়াকের নীচে ফুটপাত দখল করে...

শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা

শ্রীকৃষ্ণকে নিয়ে মন্তব্য করে আইনি সমস্যায় জড়ালেন ধর্মীয় প্রচারক...

তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপির অন্দরেই আক্রান্ত বিধায়ক! ৪৮ ঘণ্টা পরেও অধরা অভিযুক্তরা

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে নতুন করে উত্তেজনা...

Related Articles

Popular Categories