Friday, March 6, 2026
32.6 C
Kolkata

বন্যায় বিপর্যস্ত ত্রিপুরা, বাড়ি ছাড়া হতে হলো ১০০-এরও বেশি পরিবারকে

দক্ষিণ ত্রিপুরা জেলায় গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। বুধবার, ৯ জুলাই, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বন্যায় এখন পর্যন্ত ১১৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৮৯ জনকে ১০টি ত্রাণ শিবিরে রাখা হয়েছে।

মঙ্গলবার, ৮ জুলাই রাতে প্রবল বৃষ্টির কারণে বেলোনিয়া ও শান্তিরবাজার মহকুমার নিচু এলাকাগুলি বন্যার জলে ডুবে গিয়েছে। জানা গিয়েছে , মুহুরী নদীর জলস্তর ১৫.৭০ মিটার ছাড়িয়ে বিপদসীমার উপরে পৌঁছালে নদীর বাঁধ ভেঙে যায়, ফলে দুই পাশের এলাকা জলের নিচে চলে যায়।

দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক মোহাম্মদ সাজাদ জানান, “নদীর জলস্তর বিপজ্জনক হলেও এখন বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, যা স্বস্তির বিষয়।” তিনি আরও বলেন, “নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হবে।”

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল সক্রিয়ভাবে কাজ করছে। সব স্কুল ও আঙ্গনওয়াড়ি কেন্দ্র বুধবার একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে,ভারতীয় আবহাওয়া বিভাগ দক্ষিণ ত্রিপুরার জন্য ‘কমলা সতর্কতা’ এবং গোমতি ও সিপাহিজলা জেলার জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করেছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories