Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ প্রত্যাহারের আহ্বান তুরস্কের

ইউক্রেনে রাশিয়ান সেনা হস্তক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার ‘অনুচিত ও বেআইনি’ আক্রমণ অবসানের আহ্বান জানায় আঙ্কারা।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর অভিযানকে অগ্রহণযোগ্য বলে মনে করছি এবং তা প্রত্যাখ্যান করছি।’‘এ হস্তক্ষেপ শুধু মিনস্ক চুক্তি ভঙ্গ করাই নয়, অধিকন্তু আন্তর্জাতিক আইনেরও এটি একটি বড় লঙ্ঘন। এবং এটি আমাদের অঞ্চল ও বিশ্ব নিরাপত্তার জন্য একটি মারাত্মক হুমকি তৈরি করছে।’এতে আরো বলা হয়, ‘ইউক্রেনের রাজনৈতিক ঐক্য, স্বায়ত্তশাসন ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে আক্রমণের সবুজ সঙ্কেত দেয়ার কিছু পরই এ প্রতিক্রিয়া জানালো তুরস্ক। পুতিন এর আগে ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাকামী অঞ্চল- দোনেৎস্ক ও লুগানস্কের স্বাধীনতার স্বীকৃতি দেন।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories