Wednesday, October 21, 2026
25 C
Kolkata

তুরস্ক তৈরি করছে হাইব্রিড রকেট, লক্ষ্য চন্দ্র অভিযান

নিউজ ইভেন্ট : ড্রোন সামরিক যুদ্ধ জাহাজ জঙ্গীবিমান সহ নানা অত্যাধুনিক সমরাস্ত্র প্রস্তুতিতে অভাবনীয় সাফল্য লাভ করা তুরস্ক এবার মন দিয়েছে তাদের মহাকাশ গবেষণা উন্নয়নের ব্যাপারে। আর প্রেসিডেন্ট এরদোগানের হাত ধরে তাদের এই মহাকাশ গবেষণা এগিয়ে চলেছে অতি দ্রুত গতিতে। তুরস্ক ২০২৩ সালে চাঁদে অভিযানে হাইব্রিড রকেট প্রযুক্তির উন্নতিতে কাজ করছে ইস্তাম্বুলভিত্তিক এক মহাকাশ প্রযুক্তি ফার্ম। ডেল্টা ফাইভ স্পেস টেকনোলজি নামের এই প্রতিষ্ঠান এই বছরের মধ্যেই নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত এই রকেট পরীক্ষা করবে বলে জানান তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ভারনাক।

রবিবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করতে আসেন মোস্তফা ভারনাক। এই সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করবো ডেল্টা ফাইভ চাঁদে আমাদের নিজস্ব অভিযানের উপযোগী করে ইঞ্জিন উন্নত করবে।’

গত মাসে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের চাঁদে অভিযানসহ ১০ বছরের উচ্চাভিলাষী জাতীয় মহাকাশ কর্মপরিকল্পনা প্রকাশের পর তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে রকেট তৈরির এই উদ্যোগ নেয়া হলো। পাশাপাশি এই পরিকল্পনার অধীনে তুর্কি মহাকাশচারীদের বৈজ্ঞানিক অভিযানে পাঠানোর সাথে সাথে আন্তর্জাতিকভাবে টেকসই উপগ্রহ ব্যবস্থা উন্নতির প্রকল্প রয়েছে।

এরদোগান বলেন, তুরস্ক প্রজাতন্ত্রের শত বার্ষিকী উপলক্ষে ২০২৩ সালে ’চাঁদের সাথে প্রত্যক্ষ সংযোগ’ স্থাপনে রাষ্ট্রের পরিকল্পনা রয়েছে।

চাঁদে অভিযানের এই মিশন দুইটি পর্যায়ে সম্পন্ন করা হবে। প্রথম পর্বে চাঁদে নিজস্ব হাইব্রিড প্রযুক্তির একটি রকেট আন্তর্জাতিক সহায়তায় পাঠানো হবে, যা ২০২৩ সালের শেষে উৎক্ষেপণ করা হবে।

ভারনাক বলেন, ‘২০২৩ সালে আমরা চাঁদের সাথে নিজস্ব প্রযুক্তিতে প্রথমবারের মতো সংযোগ স্থাপন করতে চাই।’

তিনি বলেন, ‘প্রথমবারের মতো যদিও আমরা আন্তর্জাতিক সহায়তায় প্রথম মহাকাশে উৎক্ষেপণ করবো কিন্তু আমরা আমাদের নিজস্ব প্রযুক্তির রকেট উৎক্ষেপণ করে চাঁদে পাঠাবো।’

দ্বিতীয় পর্যায়ে একইভাবে তুরস্ক নিজস্ব রকেট মহাকাশে উৎক্ষেপণ করবে। ভারনাক বলেন, মহাকাশ সংক্রান্ত এই পরিকল্পনা তুরস্ককে এই ক্ষেত্রে প্রবেশ করে দেশটির মহাকাশ অর্থনীতিতে অংশীদারিত্ব বাড়াবে।

তিনি বলেন, ‘তুরস্কের মহাকাশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সক্ষমতা রয়েছে। টার্কিশ স্পেস এজেন্সির (টিইউএ) প্রস্তুত করা জাতীয় মহাকাশ প্রকল্পের সাথে এই সক্ষমতার সমন্বয়ে আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করেছি।’

২০১৮ সালে প্রতিষ্ঠিত টিইউএ তুরস্কের মহাকাশ অভিযান প্রকল্পের সমন্বয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।

তথ্য সূত্র : ডেইলি সাবাহ্

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories