Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আঙ্কারায় নতুন মসজিদ উদ্বোধন করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের রাজধানী আঙ্কারায় নতুন একটি মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে আঙ্কারার ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের ক্যাম্পাসে ‘গুলহানে জামি’ নামের নতুন এই মসজিদটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত ভাষণে মসজিদটি ইউনিভার্সিটি ও আঙ্কারাবাসীর জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এরদোগান।একইসাথে যাদের অবদানে নান্দনিক এ মসজিদটি নির্মিত হলো, উদ্বোধনী বক্তব্যে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট।উদ্বোধনীতে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ অকতাই, স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু, প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার, যুব ও ক্রীড়া মন্ত্রী মোহাম্মদ মুহাররম কাসাপওলু, শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ভারানক এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা।২০১৮ সালের ডিসেম্বরে তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান আলী এরবাশের উপস্থিতিতে ‘গুলহানে জামি’ নামের এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories