Saturday, September 5, 2026
30 C
Kolkata

জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজারের এয়ারপোর্ট এলাকায়

মালদা: জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজারের এয়ারপোর্ট এলাকায়। মঙ্গলবার সকালে এক যুবক ও যুবতীর দেহ উদ্ধার হয় এয়ারপোর্ট চত্বরের মাঠে।

পুলিশ সূত্রে খবর,  মৃত যুবকের নাম রনি দাস (২২)। তিনি ইংরেজবাজারের বাগবাড়ির দুর্গাপল্লীর বাসিন্দা। যুবতীর নাম শাম্বিকা রায় (১৮)। তিনি ইংরেজবাজারের তেলিপুকুর এলাকার বাসিন্দা।

এদিন সকালে প্রাতঃভ্রমণ করার সময় জোড়া মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহে আঘাত ও রক্তের দাগ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃতদেহ দুটির পাশেই পড়েছিল ওই যুবকের বাইক। যুবকের পরিবারের অনুমান, খুন করা হয়েছে দু’জনকে।  মৃত যুবক স্থানীয় আইটিআই কলেজে পাঠরত ছিলেন বলে, যুবকের পরিবার সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত আছে, কেন খুন করা হল তাঁদের? পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories