Friday, March 6, 2026
24.4 C
Kolkata

তামিলনাড়ুর মন্ত্রীসভায় ২ মুসলিম, স্বাগত মুসলিম লীগের

এবারের বিধানসভা নির্বাচনে পালাবদল হয়েছে তামিলনাডুতে। এআইডিএমকের বিদায় দিয়ে ডিএমকে নতুন সরকার গড়েছে। সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন করুনানিধি পুত্র এম কে স্ট্যালিন।

স্ট্যালিনের মুখ্যমন্ত্রিত্বে ৩৩ জন সদ্যসের মন্ত্রিসভা গঠিত হয়েছে তামিলনাডুতে। তার মধ্যে স্থান পেয়েছেন দুজন মুসলিম। তারা হলেন এসএম নেসার ও  কেএস মাস্তান। তামিলনাডুর আভাদি বিধানসভা কেন্দ্রে বিধায়ক এসএম নেসারকে দুধ ও ডেয়ারি উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োজিত করা হয়েছে। অপরদিকে জিনগি কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক কেএস মাস্তানকে সংখ্যালঘু উন্নয়ন, উদ্বাস্তু, উদ্ধার ও ওয়াকফ বোর্ড বিষয়ক মন্ত্রী করা হয়েছে।

বৃহস্পতিবার স্টালিন তার মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। পরে শুক্রবার চেন্নাইয়ের রাজভবনে তিনি মুখমন্ত্রী হিসেবে শপথ নেন।

৬ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ মে নির্বাচন প্রকাশিত ফলাফলে স্টালিনের নেতৃত্বের দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) দল জয়লাভ করে।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের জাতীয় সভাপতি কে এম কাদের মহিউদ্দিন নতুন মন্ত্রিসভায় দু’জন মুসলিমকে অন্তর্ভুক্ত করায় এমকে স্টালিনের এ উদ্যোগের প্রশংসা করেছেন।

কাদের মহিউদ্দিন বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুনানিধি তার মন্ত্রিসভায় পাঁচজন মুসলিমকে অন্তর্ভুক্ত করেছিলেন। বাবার দৃষ্টান্ত অনুসরণ করে এম কে স্টালিনও তার মন্ত্রিসভায় দু’জন মুসলিমকে অন্তর্ভুক্ত করেছেন। একারণে সমগ্র মুসলিম জনগোষ্ঠী তাকে অভিনন্দন জানিয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories