Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

ইউক্রেন সঙ্কট : রাশিয়ার সৈন্য সমাবেশের পর প্রস্তুত ন্যাটো জোটও

ইউক্রেনের কাছে রাশিয়ার সেনাবাহিনীর অবস্থানের প্রেক্ষিতে উত্তেজনা বেড়ে যাওয়ায় পূর্ব ইউরোপে প্রতিরক্ষা শক্তিশালী করতে বাহিনী প্রস্তুত রেখেছে ন্যাটো জোট। সেখানে পাঠানো হয়েছে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান।রাশিয়ান আক্রমণের শঙ্কায় যুক্তরাজ্য কিয়েবে অবস্থিত দূতাবাস থেকে স্টাফদের প্রত্যাহারের পর সোমবার ন্যাটো সামরিক জোটের এ অবস্থানের কথা জানা যায়। তার আগে দূতাবাস স্টাফদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।ব্রিটেনের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ইউক্রেন বিষয়ে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে কিছু দূতাবাস কর্মী ও তাদের পরিবারকে প্রত্যাহার করা হয়েছে।প্রতিবেশী রাশিয়া প্রায় এক লাখ সৈন্য জমায়েত করার পর ইউক্রেন-উত্তেজনা উচ্চ পর্যায়ে রয়েছে। পশ্চিমারা বলছে, কিয়েভ ও ন্যাটোর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কে ক্ষুব্ধ হয়ে মস্কো ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে।ক্রেমলিন এ ধরনের অভিযোগ অস্বীকার করলেও রাশিয়ান সেনাবাহিনী ইতোমধ্যেই ইউক্রেনের ভূমিতে অবস্থান নিয়ে আছে। আট বছর আগে ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনের বড় একটা দখলে থাকা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের মাধ্যমে রাশিয়া এ অবস্থান তৈরি করেছে।এদিকে মস্কো অভিযোগ করেছে, পূর্ব ইউরোপে ন্যাটো সৈন্য সমাবেশের মাধ্যমে এবং ইউক্রেনে মার্কিন দূতাবাস থেকে স্টাফদের প্রত্যাহারের মাধ্যমে আমেরিকা ও তার মিত্ররা পূর্ব-পশ্চিমের সংঘাত বৃদ্ধিতে জ্বালানি দিয়ে যাচ্ছে। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে নেয়া সামরিক দ্বন্দ্বের উদ্যোগ আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories