Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

উমিদ পোর্টালে ফের সময়সীমা বাড়ল, আরও ছ’মাস মিলল আবেদনকারীদের

ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত তথ্য আপলোড করার জন্য চালু হওয়া ‘উমিদ’ সেন্ট্রাল পোর্টালে ফের সময়সীমা বাড়ানো হল। এবার আরও ছ’মাস সময় দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পোর্টালে নানা প্রযুক্তিগত সমস্যা ও জটিলতার অভিযোগ উঠছিল। সেই প্রেক্ষিতেই ট্রাইব্যুনালের নির্দেশে এই সময়বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়াকফ বোর্ডের আওতাধীন বহু সম্পত্তির তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করার কথা থাকলেও বাস্তবে তা সম্ভব হয়নি বলে দাবি করেন সংশ্লিষ্টরা। সার্ভার সমস্যা, তথ্য আপলোডে জটিলতা এবং প্রশিক্ষণের অভাবের কারণে অনেক মুতাওয়াল্লি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি। ফলে সময়সীমা বাড়ানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়।

সেই আবেদনের ভিত্তিতেই ট্রাইব্যুনাল উমিদ পোর্টালে তথ্য আপলোডের সময়সীমা আরও ছ’মাস বাড়ানোর নির্দেশ দেয়। এর ফলে যাঁরা এখনও তথ্য জমা দিতে পারেননি, তাঁরা কিছুটা স্বস্তি পেলেন বলে মনে করা হচ্ছে।

ওয়াকফ বোর্ড সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনেই উমিদ পোর্টালটি পরিচালিত হয়। পোর্টালটির মাধ্যমে দেশজুড়ে ওয়াকফ সম্পত্তির একটি কেন্দ্রীভূত ও স্বচ্ছ ডেটাবেস তৈরি করাই মূল লক্ষ্য। তবে বাস্তব ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

ওয়াকফ বোর্ডের এক আধিকারিকের কথায়, “সময় বাড়ানোটা প্রয়োজনীয় ছিল। অনেক জায়গায় এখনও প্রযুক্তিগত সহায়তা পৌঁছয়নি। এই অতিরিক্ত সময়ের মধ্যে সমস্যাগুলি মেটানোর চেষ্টা করা হবে।”

এই সিদ্ধান্তে ওয়াকফ সম্পত্তির সঙ্গে যুক্ত মুতাওয়াল্লি ও প্রশাসনিক মহলের মধ্যে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। এখন দেখার, বাড়তি এই সময়ের মধ্যে পোর্টাল ব্যবস্থাপনা কতটা মসৃণ করা যায় এবং প্রকৃত উদ্দেশ্য কতটা সফল হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories