Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

এবার পুদুচেরির ‘হিজাব’ মামলায় সরকার কঠোর পদক্ষেপ নিতে চলেছে

এনবিটিভি ডেস্কঃ  দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমবিদ্বেষী হিজাব বিরোধী আন্দোলন দেখা যাচ্ছে। সম্প্রতি কর্ণাটকে হিজাব পড়ে কলেজে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে উগ্রহিন্দুত্ববাদীরা গেরুয়া শিবির গড়ে তলে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই। এদিকে পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলের কারাইক্কাল এলাকায় নবম শ্রেণীর এক মুসলিম মেয়েকে ক্লাসরুমে হিজাব খুলে ফেলতে বলে স্কুলের প্রধান শিক্ষক। এই ঘটনায় ধুন্দুমার পুদুচেরি।    

পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের  বিধায়কেরা রাজ্য সরকারকে মুসলিম মেয়েদের হিজাব পরা সংক্রান্ত সমস্যা বৃদ্ধি রোধ করতে কঠোর পদক্ষেপ নিতে চান। বুধবার বিধায়কদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী এন. রাঙ্গাসামির সাথে দেখা করেন। আরিয়ানকুপ্পামের নবম শ্রেণীর এক মুসলিম মেয়েকে ক্লাসরুমে হিজাব খুলে ফেলতে বলা স্কুলের প্রধান শিক্ষকের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন, এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করেন বিধায়ক প্রতিনিধি দল।

বিধায়করা মুখ্যমন্ত্রীকে আরও জানান যে, “সংবিধান যে কোনও ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে এবং অন্যের বিশ্বাসে হস্তক্ষেপ না করার বাধ্যবাধকতা দিয়েছে। সেখানে নবম শ্রেণীর মুসলিম বাচ্চাকে হিজাব খুলে ফেলার নির্দেশ দেওয়ার অধিকার কারোর নাই। সকলের উর্ধেই ভারতের সংবিধান।”

স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) বুধবার পুদুচেরির হিজাব ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে।  এসএফআই রাজ্যে সভাপতি সিএস স্বামীনাথন বলেছেন যে, “ছাত্র সংগঠনটি পুদুচেরির শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে দেবে না।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories