Wednesday, July 29, 2026
32.1 C
Kolkata

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত সৌরভকে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ভারতীয় কিংবদন্তি

এনবিটিভি ডেস্ক: শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর থেকেই আইসিসি-র প্রেসিডেন্ট পদ খালি। এই পদে এবার কাকে দেখা যাবে! দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। তবে আইসিসি প্রেসিডেন্ট নয়, বোর্ড প্রেসিডেন্ট হিসেবেই ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত সৌরভ গাঙ্গুলিকে দেখতে চান প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর।

এক কলামে সুনীল গাভাসকর লিখেছেন, “আমি ব্যক্তিগতভাবে চাই সৌরভ এবং তার টিম ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত বোর্ডে কাজ চালিয়ে যাক! তবে দেখা যায় কোর্ট কী সিদ্ধান্ত নেয়। যে ভাবে অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কঠিন সময়ে ভারতীয় দলের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবং গড়পেটার কালো ছায়া সরিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে বিশ্বাস জন্মাতে পেরেছিলেন ঠিক সেই রকম আমার মনে হয়, প্রশাসক হিসেবেও বোর্ডে তাঁর দলবল নিয়ে একইরকম ক্যারিশমা দেখাতে পারবে সৌরভ।”

এদিকে ২৬ জুলাই সরকারিভাবে বোর্ডে ৬ বছরের মেয়াদ পূর্ণ করেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। লোধা কমিটি সংস্কার অনুযায়ী, রাজ্য ক্রিকেট সংস্থা বা বোর্ডে বা দুটো মিলিয়ে টানা ৬ বছর পদাধিকারী থাকলে তাঁকে বাধ্যতামূলকভাবে তিন বছরের জন্য কুলিং অফে যেতে হবে। বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে সৌরভদের যেন  কুলিং অফে পাঠানো না হয়। বোর্ড সভাপতি আর সচিবের মেয়াদ যেন ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়। দীর্ঘ অপেক্ষার পর ২২ জুলাই সুপ্রিম কোর্টে ওঠে মামলাটি। বোর্ডের আবেদন গ্রহণ করলেও দু সপ্তাহ পর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ফলে ভারতীয় বোর্ডে আপাতত ঝুলে রয়েছে সৌরভ গাঙ্গুলি আর জয় শাহের ভবিষ্যৎ!

Hot this week

মিড-ডে মিলের বরাদ্দ আটকে, ধার করে পড়ুয়াদের খাবার জোগাচ্ছে বঙ্গের বহু স্কুল!

হাওড়া জেলার একাধিক সরকারি স্কুলে মিড-ডে মিল বা পিএম...

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

Topics

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

ফাস্ট ট্র্যাক আদালতে অনুপস্থিত সিবিআই আইনজীবী! পিছোল নিট প্রশ্নফাঁস মামলার শুনানি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিট প্রশ্নফাঁস মামলার দ্রুত...

Related Articles

Popular Categories