Saturday, June 20, 2026
31.7 C
Kolkata

ভুয়ো সাংবাদিক আটক বাঁসকান্দিতে

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন,আসাম: কাছাড় জেলার বাঁসকান্দিতে ব্যক্তিগত গাড়ি সহ ভূয়ো সাংবাদিক আটক । নিউজ লেখা একটি অল্টো কার সহ ভূয়ো সাংবাদিককে বৃহস্পতিবার আটক করে বাঁসকান্দি পুলিশ ।তার বাড়ি নিকটবর্তী গোবিন্দপুর এলাকায় ।সাংবাদিকের নাম আব্দুল শাহিদ চৌধুরী । বাঁসকান্দি থানার আইসি আকবর আলী জানান, বেশ কিছু দিন ধরে ঐ যুবক বাঁসকান্দি এবং সংলগ্ন এলাকায় নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়ে এসেছে। তার সাথে সবসময় থাকত নিউজ লেখা একটি অল্টো কার । লকডাউন এবং পরবর্তী সময়ে ঐ গাড়ি নিয়ে তাকে চলাফেরা করতে দেখা গেছে। বিষয়টি পুলিশের নজর এড়াতে পারেনি । তিনি আরও জানান, বেশ কিছু দিন ধরে ঐ যুবকের বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য সরবরাহ সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আসছিল। তাছাড়াও পুলিশের নাম করে বিভিন্ন স্থান থেকে চাঁদা সংগ্রহের ও অভিযোগ রয়েছে। বেশ কিছু মামলা চলছে ঐ ব্যক্তির বিরুদ্ধে। বুধবার বাঁসকান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের অবর্তমানে তার চেয়ারে বসে ফটো তুলে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে ঐ যুবক। ঘটনা জানাজানি হতেই টনক নড়ে পুলিশের। তারপর তাকে গ্রেফতার করা হয়।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories