Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ইউপিএসসি মেইনসে বড় সাফল্য! সারা দেশে উত্তীর্ণ ১১৮ জন মুসলিম প্রার্থী

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-র সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর মোট ২,৭৩৬ জন প্রার্থী মেইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্টারভিউয়ের জন্য মনোনীত হয়েছেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের ২৯ জন প্রার্থী রয়েছেন। সারা দেশের মধ্যে মুসলিম প্রার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১৮ জন। পশ্চিমবঙ্গ থেকে মুসলিম উত্তীর্ণ প্রার্থী মাত্র দু’জন, খান সাইমা সিরাজ আহমেদ ও সানা আজমি।

জানা গিয়েছে, শাইমা খান গত বছর ইউপিএসসি উত্তীর্ণ হয়ে আইআরএফ-এ কর্মরত ছিলেন। এবছরও তিনি সফলভাবে মেইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ইন্টারভিউ পর্যায়ে পৌঁছেছেন।
ইউপিএসসি জানিয়েছে, গত আগস্ট মাসে মেইন পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষা ২২ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত চলে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা নেওয়া হয়, প্রথম শিফট সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত। এ বছর মোট ১৪,১৬১ জন প্রার্থী মেইন পরীক্ষায় অংশ নেন এবং ৯৭৯টি শূন্যপদ পূরণের জন্য পরীক্ষা আয়োজন করা হয়।

কমিশন জানিয়েছে, মেইনে উত্তীর্ণ প্রার্থীদের খুব শীঘ্রই ইন্টারভিউয়ের সময়সূচি জানানো হবে। নির্দিষ্ট তারিখে প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে ইন্টারভিউ লেটার ডাউনলোড করতে হবে। পাশাপাশি, ইন্টারভিউয়ের আগে অনলাইনে ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়ে ফর্ম জমা না দিলে প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য অযোগ্য বলে ঘোষণা করা হবে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories