Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আমেরিকা দায়েশকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে: সিরীয়ার পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের পতন এবং তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ে আমেরিকা বিরক্ত ও ক্ষুব্ধ।

রাজধানী তেহরানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন আলী শামখানি। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের কারণে এই ফ্রন্ট কৌশলগত দিক দিয়ে শক্তিশালী হয়েছে। এ প্রেক্ষাপটে আমেরিকা এবং তার মিত্র ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে নতুন সংকটের জন্ম দিতে চাইছে যা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের দখলদারিত্বের কঠোর নিন্দা এবং সমালোচনা করে তিনি বলেন, আমেরিকার এই ভূমিকায় এ অঞ্চলে অস্থিতিশীলতা এবং সহিংসতা ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, যেকোন আগ্রাসন এবং দখলদারিত্বের ইতিহাস পিছুহটা এবং অপমানজনক পরাজয় ছাড়া আর কিছুই নয়।

সিরিয়ার মাটিতে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়ে আলী শামখানি বলেন, ফিলিস্তিন এবং লেবাননের ভূখণ্ডের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল তারই অংশ হচ্ছে সিরিয়ার উপর হামলা। তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদী এই ক্যান্সারের মূলোৎপাটনের একমাত্র উপায় হলো প্রতিরোধ এবং কঠোর সংগ্রাম।

বৈঠকে ফয়সাল মিকদাদ সিরিয়ার সরকার ও জনগণের প্রতি ইরানের পূর্ণ সমর্থনের প্রশংসা করে বলেন, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পরাজয়ের মধ্যদিয়ে তেহরান ও দামেস্কের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় রচিত হয়েছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories