ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত, এমনটাই মনে করেন ৫৮ শতাংশ মার্কিন নাগরিক। সম্প্রতি রয়টার্স, ইপসোস পরিচালিত এক নথিতে উঠে এসেছে এই তথ্য। নথিতে অংশগ্রহণকারী প্রায় ৩৩ শতাংশ নাগরিক এই মতের বিরোধিতা পোষণ করেছেন, আর ৯ শতাংশ মানুষ কোনো মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রের মিত্র কানাডা, ব্রিটেন এবং ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, এমন সময় এই নথিত যথেষ্ট ইঙ্গিত পূণ্য বলে মনে করা হচ্ছে।
বর্তমানে গাজা অঞ্চলে ভয়াবহ মানবিক সংকট চলছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল সেখানে পর্যাপ্ত খাদ্য এবং ওষুধ ঢুকতে দিচ্ছে না। ফলে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। অনেক দেশ, যেমন ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া বলছে—এই সংকট এখন অকল্পনীয় পর্যায়ে পৌঁছেছে।
নথিতে আরও দেখা গেছে, ৬৫ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, গাজায় যেসব মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন, তাদের সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের উচিত পদক্ষেপ নেওয়া। তবে পশ্চিমী দুনিয়ার দেশগুলো মনে করছে, আমেরিকার এমন মনোবৃত্তি সম্পূর্ণরূপে রাজনৈতিক চক্রান্ত।


