Tuesday, June 9, 2026
30.4 C
Kolkata

উত্তরাখন্ড হলদোয়ানি আপাতত শান্ত, নিহত বেড়ে ৬ 

উত্তরাখন্ডে বেআইনি স্থাপনা উচ্ছেদ অভিযান নিয়ে সংঘাতে নিহত মানুষের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে।
হলদোয়ানির স্থানীয় প্রশাসনের দাবি করেছে নিহতরা সবাই দাঙ্গাবাজ। এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় শনিবার কারফিউ শিথিল করা হলেও ইন্টারনেট পরিষেবা এখনো বন্ধ রয়েছে।
কুমায়ুনের কমিশনারকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
উত্তরাখন্ডে  মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেছেন, কারা সংঘর্ষে জড়িত ছিল, তা নিশ্চিত করতে এলাকার সব সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, হলদোয়ানি শহরের বনভুলপুরা একটি মুসলমান অধ্যুষিত। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের কর্তারা পুলিশ ও বুলডোজার নিয়ে একটি মাদ্রাসা ও মসজিদ ভাঙতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তোলে।
ওই দুই স্থাপনা অবৈধ বলেই সেগুলো ভাঙা হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দফায় দফায় সংঘর্ষে মোট ছয়জন নিহত হন। আহত শতাধিক। তাঁদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্যও।
সংঘর্ষে যুক্ত১৯ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই গোলমালের জন্য প্রশাসনকে দায়ী করে সমাজবাদী পার্টির বিধায়ক শিবপাল সিং যাদব  বলেছেন, গোটা দেশেই বিজেপি সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে। পান থেকে চুন খসতে না খসতেই বুলডোজার ব্যহার করা হচ্ছে। ক্ষুব্ধ মানুষ এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories