Saturday, July 25, 2026
32 C
Kolkata

উত্তরাখন্ডে ছয় জন মৃত্যুর ঘটনায় সরকারকে দুষলেন মায়াবতী

উত্তরাখণ্ডের হলদওয়ানিতে মাদ্রাসা ভেঙে ফেলাকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতী।

এক্সে একটি হিন্দি পোস্টে উত্তরপ্রদেশের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বলেন, সরকার, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সতর্ক থাকলে এ ঘটনা রোধ করা যেত। সরকারের উচিত উচ্চ পর্যায়ের তদন্ত করা এবং শান্তি বজায় রাখা। সরকার সতর্ক থাকলে এ ঘটনা রোধ করা যেত।

বৃহস্পতিবারের সহিংসতায় জড়িত পাঁচ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে তিনটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ওই সংঘর্ষে মোট ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হলদওয়ানির ঘটনাটি ষড়যন্ত্র উল্লেখ করে বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ যাদব বলেছেন,  বোমা, দেশীয় পিস্তল এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে সরকারি কর্মকর্তা ও পুলিশকে ওপর আক্রমণ করা হয়েছে। দাঙ্গাবাজদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া উচিত।

 

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories