Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ভ্যাকসিনে সুরক্ষা কাজ নাও করতে পারে ওমিক্রন, (WHO) কি বলেছেন?

এনবিটিভি ডেস্কঃ ওমিক্রনের যা ধরন তাতে ভ্যাকসিনের সুরক্ষা কাজ নাও করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের দাবি, তেমনটা নাও হতে পারে। অর্থাত্‍ ভ্যাকসিনের সুরক্ষাকে পুরোপুরি ফাঁকি নাও দিতে পারে ওমিক্রন।

নতুন ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে কমপক্ষে ৩০ থেকে ৫০ বার অভিযোজন বা মিউটেশন হতে পারে। তাই টিকাকরণে তৈরি হওয়া অ্যান্টিবডির প্রাচীর ভেদ করতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। দেশে যখন বিদ্যুত্‍ গতিতে টিকাকরণ সম্পূর্ণ করার কাজ চলছে, তারই মধ্যে ওমিক্রন নিয়ে নতুন আতঙ্কের কথা বলেছেন খোদ এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, ওই ভ্য়ারিয়েন্টে টিকার কার্যকারিতা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

যেহেতু নতুন ভ্যারিয়েন্ট বারবার অভিযোজনের ক্ষমতা রাখে, তাই এর বিরুদ্ধে টিকা কতটা কার্যকরি তা দ্রুত মূল্যয়ন করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন গুলেরিয়া। তিনি আরও জানিয়েছেন, স্পাইক প্রোটিনের উপস্থিতি কোষে ভাইরাসের প্রবেশকে অনের বেশি সহজ করে দেয়। এটিকে সংক্রমণযোগ্য করে তোলে দ্রুত। স্পাইক প্রোটিনের কারণেই সংক্রমণ দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন তিনি। করোনা ডেল্টা ভ্যারিয়েন্টকেই বিভিন্ন দেশে দ্বিতীয় ঢেউয়ের কারণ হিসেবে উল্লেখ করা হয়। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে উদ্বেগজনক তকমা দেওয়ায় নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। সম্প্রতি জেনোম সিকোয়েন্সিং করে দেখা গিয়েছে, ভারতেও একাধিক রাজ্যে রয়েছে সেই নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন, ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এটি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories