Friday, March 6, 2026
33.5 C
Kolkata

রাজস্থানের চুরুতে মহিলা কনস্টেবলের উপর ডিএসপি সুনীল ঝাঝড়িয়া হাত তোলার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু

রাজস্থানের চুরুতে একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে। ভিডিওতে দেখা যাচ্ছে, ডিএসপি সুনীল ঝাঝড়িয়া একটি ভিড় নিয়ন্ত্রণ করার পুলিশি অভিযানের সময় একজন মহিলা কনস্টেবলকে পিঠে চড় ও ধাক্কা দিচ্ছেন।

ঘটনাটি সোমবার কংগ্রেসের একটি বিক্ষোভের সময় ঘটে, যেখানে কর্মীরা বিদ্যুৎ, জল ও পরিচ্ছন্নতার মতো সমস্যা নিয়ে জেলা কালেক্টরেটের দিকে যাচ্ছিলেন। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনরোষ ছড়িয়েছে। স্থানীয়রা ও রাজনৈতিক দলগুলো ডিএসপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে। তবে মহিলা কনস্টেবল জানিয়েছেন, ভিডিওটি সাজানো, এডিট করা। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ডিএসপি চুরু ঝাঝড়িয়া জানিয়েছেন, ভিডিওটি ভুয়ো হতে পারে।

মহিলা কনস্টেবলের বক্তব্য: “কংগ্রেসের হাল্লা বোল বিক্ষোভের সময় ভীষণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। ডিএসপি স্যার কেবল বলেছিলেন যে আমাকে বিক্ষোভকারীদের সামনে যেতে হবে, হাত তোলার কোনও প্রশ্নই আসে না, কিন্তু কিছু লোক ভিডিওটি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে, যা আমার এবং পুলিশ বিভাগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে।” তিনি আরও বলেন যে সেই সময়ের ভিডিওটি তার অনুমতি ছাড়াই খারাপ উদ্দেশ্যে ভাইরাল করা হয়েছিল। মহিলা কনস্টেবলের মতে এটি ছিল তার এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা।

এই ঘটনায় মহিলা কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে ছয়জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের ফলাফলের দিকে নজর সবার।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories