Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বিরাটের শতরানে উচ্ছাসে মাতল পাকিস্তানের ভক্তকুল, উচ্ছসিত পাক সংবাদমাধ্যমও

গতকাল রাতে ম্যাচ চলাকালীন বিরাট অনুরাগীদের উপচে পড়া উচ্ছ্বাস দেখা গেল পাকিস্তানে।  আর এই ভিডিও সমাজমাধ্যমে আসা মাত্রই রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। গতকাল থেকে বিরাট ঝড়ে কার্যত লন্ডভন্ড গোটা ক্রিকেট বিশ্ব।

তবে এই ঝড় কোন প্রাকৃতিক দুর্যোগ নয়। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ আবারো পুরনো মেজাজে দেখা গেল বিরাট কোহলিকে। পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে শত রান করলেন তিনি। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিজের রেকর্ড নিজে ভাঙলেন বিরাট কোহলি।

গতকাল এই ভিডিও প্রকাশ্যে আসা মাত্র আরো একবার প্রমাণিত হলো, ক্রিকেট অনুরাগীদের কাছে ক্রিকেটটাই সবচেয়ে বড় ধর্ম। বিরাট সেঞ্চুরি আরো একবার মুছে দিল সীমান্তের বেড়াজাল। 

এদিকে পাকিস্তানী সংবাদমধ্যকেও দেখা গেছে কোহলির খেলাকে ঘিরে উচ্ছাস। দেশের প্রধান দৈনিক দ্যা ডনের শিরোনামে লিখেছে – “চ্যাম্পিয়ন্স ট্রফি: বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সহজ জয়।”

একই প্রকাশনার একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে সেখানে বলা হয়েছে, কিংবদন্তি ওয়াসিম আকরাম বা ইমরান খান সহ বা অন্য কোনো ক্রিকেটার কোহলির চেয়ে ভারত-পাকিস্তান ম্যাচে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি।

প্রতিবেদনে লেখা হয়েছে, “ইচ্ছে না থাকলেও আমরা স্বীকার করতে বাধ্য পাক-ভারত ক্রিকেট ম্যাচের ইতিহাসে কোহলিই সর্বকালের সেরা খেলোয়াড়। সীমান্তের দু’দিকের অন্য কোনো খেলোয়াড়ের তার চেয়ে বেশি প্রভাব নেই। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, কেউই নয়।”

অন্য একটি প্রধান ওয়েবসাইট, জিও নিউজ, “কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে ভারতের বিরুদ্ধে হাই-স্টেক চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে পাকিস্তানের পরাজয়” শিরোনামে খবর প্রকাশ করেছে, যেখানে ভারতের রান তাড়ার ক্ষেত্রে কোহলির রেকর্ড ইনিংসের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।

সেমিফাইনালে তাদের যোগ্যতা নিশ্চিত করার পর, ভারত পরের সপ্তাহে, ২ মার্চ দুবাইতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories