‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি বড় ধাক্কা খেল বক্স অফিসে। গত সোমবার ছবিটি আয় করেছে মাত্র ৯৫ লাখ টাকা। প্রথম তিন দিনে ভালো আয় করলেও চতুর্থ দিনে ছবিটির আয় অনেক কমে যায়। এর পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে ‘বাঘি ৪’ ও ‘দ্য কনজ্যুরিং’, ‘লাস্ট রাইটস’-এর মতো বড় বাজেটের ছবির প্রতিযোগিতা। শুধু তাই নয় এও মনে করা হচ্ছে, বাংলার সাথারণ মানুষ স্বাদরে গ্রহণ করেননি ‘দ্য বেঙ্গল ফাইলস’ কে। দর্শকের মন কাড়তে না পারায় ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর আয় হঠাৎ করে পড়ে গেছে। সিনেমাটি যাত্রা শুরু করা মাত্রই আয় করে ১.৭৫ কোটি টাকা। সিনেমা রিলিজ করার পরের রবিবার ছবিটি আয় করে ২.৭৫ কোটি টাকা, কিন্তু সোমবার আয় কমে দাঁড়ায় মাত্র ৯৫ লাখ টাকায়, অর্থাৎ আগের দিনের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কম।
এরই মধ্যে সমাজ মাধ্যমে এআই নির্মিত হল ভর্তি ছবি পোস্ট করলেন ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহত্রী। সমাজ মাধ্যমে তিনি দাবি করেছেন ছবিটি রমরমিয়ে চলছে, এবং প্রত্যেকটি শো হাউসফুল। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। যার ফলে সিনেমা প্রেমিক নেটিজেনরা পরিচালকের এমন কার্যকলাপের জন্য চূড়ান্ত নিন্দা করছেন।


