Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

দেশের ৬ রাজ্যে বাড়লো ভোটার তালিকা সংশোধনের সময়সীমা , তবে পশ্চিমবঙ্গে তালিকা প্রকাশ হবে পূর্ণনির্ধারিত সময় অনুযায়ী

নির্বাচন কমিশন দেশের ছ’টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ অভিযানের সময়সীমা বাড়িয়েছে। তবে পশ্চিমবঙ্গে এই বাড়তি সময় প্রযোজ্য হচ্ছে না। বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট কয়েকটি রাজ্যে এনিউমারেশনের কাজ পূর্বনির্ধারিত সময়ে শেষ করা সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তামিলনাড়ু ও গুজরাটে তালিকা সংশোধনের কাজ এখন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাজ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে উত্তরপ্রদেশে এনিউমারেশনের সময়সীমা বাড়িয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এই সময় বাড়ানোর ফলে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখও কিছুটা পিছিয়ে যাবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে।

কমিশনের মতে, কয়েকটি রাজ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে সময় বেশি লাগছিল। সেই কারণেই বাড়তি সময় দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই অধিকাংশ কাজ শেষ হওয়ায় সেখানে সময়সীমা বাড়ানোর প্রয়োজন হয়নি। ফলে ঠিক নির্ধারিত সময়েই রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করা হবে বলে প্রশাসন জানিয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories