Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

থাকতে চান পরিবারের পাশে, টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার মঈন

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। তবে জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন তিনি।

করোনার কারণে এখন যেকোনো সিরিজ খেলার জন্য জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হয় ক্রিকেটারদের। তাই দীর্ঘ সময় ধরে পরিবার থেকেও দূরে থাকতে হয় তাদের। তবে পরিবার থেকে দীর্ঘদিন ধরে দূরে থাকতে চান না মঈন।

বর্তমানে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন মঈন। এরপর সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তিনি। বিশ্বকাপ শেষে ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ রয়েছে। অ্যাশেজের জন্য প্রায় দুই মাস জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে মঈনকে। তাই আইপিএল-টি টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ খেললে, দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে না থাকতে হবে। এই দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকতে চান না বলেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন মঈন।

এজন্য ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড এবং টেস্ট অধিনায়ক জো রুটকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সী মঈন।

এর আগেও টেস্ট ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন মঈন। ২০১৯ সালে অনির্দিষ্টকালের জন্য টেস্ট থেকে দূরে ছিলেন তিনি।

দেশের হয়ে ৬৪ টেস্টে ব্যাট হাতে ৫টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২৯১৪ রান এবং বল হাতে ১৯৫ উইকেট নিয়েছেন মঈন।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories