Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ভোটের ফলাফল আমাদের জন্য একটি শিক্ষা, ঘুরে দাঁড়ানোর শপথ নিতে হবে: মায়াবতী

এনবিটিভি ডেস্কঃ  পাঁচ রাজ্যের মধ্যে চারটি বিজেপি’র ঝুলিতে। খোদ উত্তরপ্রদেশে বিজেপি’র পরাজয়ের ঝোড়ের আওয়াজ শোনা গিয়েছিল, তবে বেলা শেষে সেটা দিবা স্বপন ছাড়া কিছুই নয়। এদিকে ভোটের ফলাফলের পরেই একে ওপরের কাদা ছোড়া ছুড়ি শুরু হয়ে গিয়েছে। কার জন্য বিজেপি’র এই জয়? তার দায় কেউ নিতে প্রস্তুত নয়। তবে শুক্রবার বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী শুক্রবার বলেন, “উত্তর প্রদেশের নির্বাচনী ফলাফল আমাদের জন্য একটি পাঠ। আগামী দিনে কোমর বেঁধে নামতে হবে।

দলের সদস্যদের নিরুৎসাহিত না হওয়ার আহ্বান জানিয়ে মায়াবতী বলেন “উত্তর প্রদেশের নির্বাচনী ফলাফল বিএসপির ভবিষ্যদ্বাণীর সাথে সঙ্গতিপূর্ণ নয়। এটাও আমাদের জন্য নিরুৎসাহের কারণ হওয়া উচিত নয়। বরং আমাদের এটি থেকে শিক্ষা নেওয়া উচিত, এই ফলাফলের প্রতি চিন্তাভাবনা করা উচিত এবং ক্ষমতায় ফিরে আসার জন্য আমাদের দলের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”

প্রসঙ্গত উত্তরপ্রদেশ নির্বাচনে মায়াবতী ৪০৩ টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিলেও মাত্র একটি আসন জিতেছে বিএসপি। অন্যদিকে প্রায় ১৩ শতাংশ ভোট পেয়েছে বিএসপি। যেখানে বিজেপি ৪১.৩ শতাংশ ও সমাজবাদী পার্টি ৩২ শতাংশ ভোট পেয়েছে।

 বিএসপি’র সুপ্রিম মায়াবতী বলেন যে, “ অনেকেই আমাদেরকে বিজেপি-র বি টিম বলে আখ্যায়িত করে প্রচার করে বেড়াচ্ছিল। এবার আমরা জনগণকে বিশ্বাস করাতে সফল হয়েছি যে,  বিএসপি বিজেপির বি-টিম নয়। বরং এখন তা একবারেই দিবালোকের ন্যায় পরিষ্কার। বিজেপি ও বিএসপির মধ্যে লড়াইটি কেবল রাজনৈতিক নয় বরং আদর্শিক নির্বাচন ছিল।”

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories