Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

 লখিমপুর খেরির  নৃশংস হত্যাকাণ্ডে তিন অভিযুক্ত অস্ত্র ব্যবহার করেছিলঃ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি

এনবিটিভি ডেস্কঃ হাজারও কৃষক দেশের বিভিন্ন প্রান্তে ২০২০ সালে নভেম্বর মাস থেকে তিনটি কৃষি বিলের বিরোধিতায় আন্দোলন করে আসছে।উত্তরপ্রদেশের কৃষকও এই আন্দোলনকে সমর্থন জানিয়ে ,দীর্ঘদিন ধর্নায় বসে আসছে।কৃষি আইন বিরোধী আন্দোলনকে বন্ধ করার জন্য নানান ফন্দি আঁটা হয় । চলতি বছরে ৩ অক্টোবরে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে একদল মিছিলরত কৃষকদের উপরে মন্ত্রিপুত্র ও তার বন্ধু গাড়ি চালিয়ে নৃশংস হত্যা কাণ্ড ঘটায়। এই ঘটনায় অনেক কৃষকের প্রান চলে যায়।

এই হত্যা কাণ্ডের বিষয়টি সম্পর্কে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) প্রতিবেদনে বলা হয়, লখিমপুর খেরির হত্যা কাণ্ডের সময় একটি রাইফেল, একটি রিপিটার বন্দুক সহ একটি পিস্তল ব্যবহার করা হয়েছিল।

এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল জানায়,“আশিস মিশ্র, অঙ্কিত দাস ও লতিফ ওরফে কালে   তাদের ব্যক্তিগত বন্দুক অভিযুক্তদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে । এই হত্যার কয়েক দিন পরেই তাদের ব্যালিস্টিক পরীক্ষা করা হয়েছে।”

আন্দোলনরত কৃষক।

মন্ত্রী পুত্র আশিস মিশ্র দাবি করে জানায় যে,তিনি হত্যার ঘটনার স্থানে উপস্থিত ছিলেন না।যদিও পরবর্তীতে তার দাবিকে উপেক্ষা করে,উত্তরপ্রদেশ পুলিশ আশিস মিশ্রকে ৯ অক্টোবরে  গ্রেপ্তার করে । পাঁচ দিন পরে দাস এবং লতিফকে পুলিশের  হেফাজতে নেওয়া হয়েছিল।

সোমবার সুপ্রিম কোর্ট জানায়, এই ঘটনার মামলা প্রধান অভিযুক্তদের পক্ষে বলে মনে হচ্ছে। কয়েকদিন পরেই এফএসএল রিপোর্টের বিশদ বিবরণ প্রকাশিত হয়। সুপ্রিম কোর্ট  উত্তরপ্রদেশের বাইরে থেকে একজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারক নিয়োগের জন্য জোর দিয়েছেন। যাতে তদন্তের সঠিক ও বিশ্বাসযোগ্য তত্ত্বাবধান করা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়ে বলেন,“যদি এটি প্রমাণিত হয় , অস্ত্রগুলি গুলি হত্যার জন্য ব্যবহার করা হয়েছিল, তবে এটি প্রধান অভিযুক্ত আশীষ মিশ্রের জন্য আরও সমস্যা তৈরি করতে পারে।“

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories