Saturday, September 5, 2026
30 C
Kolkata

বৃহস্পতিবার থেকে আলিম ও ফাজিল পরীক্ষা শুরু হলো হাই মাদ্রাসায়, চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত

আজ বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হলো হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল (সেমিস্টার) পরীক্ষা। এই পরীক্ষা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উদ্যোগে রাজ্যের ২০টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে প্রশ্নপত্রের প্যাকেটে পরীক্ষাকেন্দ্রের নাম থাকছে না। শুধুমাত্র কোড নম্বর ব্যবহার করা হচ্ছে।

পর্ষদের পক্ষ থেকে পরীক্ষার্থী ও পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, এ বছর পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। তাই পরীক্ষার্থীদের অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে। পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা কোনও ইলেকট্রনিক যন্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কোনও ধরনের অসাধু উপায় অবলম্বন করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। পর্ষদ সভাপতি ড. আবু তাহের কমরুদ্দিন জানান, পরীক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে ভালো পরীক্ষা দিতে পারে, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories