Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

নতুন ক্লাবের হয়ে কবে মাঠে নামবেন মেসি? জানাল পিএসজি

প্যারিস: বার্সেলোনা ছেড়ে প্যারিসে লিয়োনেল মেসি। অনুশীলনেও নেমে পড়েছেন পিএসজি-র জার্সিতে। তবে সে সবই অন্দরমহলের দৃশ্য। ফুটবল বিশ্ব কবে নতুন জার্সিতে দেখবে বার্সেলোনার প্রাক্তনীকে? সেই প্রশ্নই এখন ঘুরছে মেসি-ভক্তদের মনে।

এই মরশুমে ফরাসি লিগে (লিগ ওয়ান) দুটি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। তবে মেসিকে এখনও মাঠে নামতে দেখা যায়নি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পরে এখনও অবধি কোনও ম্যাচ খেলেননি মেসি। প্রাক মরশুম অনুশীলনের সুযোগও পাননি ৩৪ বছরের ফুটবল তারকা। তাঁকে পুরোপুরি ফিট করে তবেই মাঠে নামাতে চাইছেন পিএসজি-র কোচ মরিসিও পচেত্তিনো।

এমন অবস্থায় ৩০ অগস্ট রেইমসের বিরুদ্ধে মেসিকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবর্গকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় পিএসজি। এখনও মাঠে না নামলেও দলের খেলা দেখতে মাঠে এসেছিলেন মেসি।

সেই ম্যাচের পর পচেত্তিনো বলেন, “কোপা আমেরিকা ফাইনালে খেলার পর এখনও অবধি মাত্র দু’দিন অনুশীলন করেছে মেসি। আমরা তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি সুস্থ হোক, দলের সঙ্গে ভাল ভাবে মিশে যাক। তারপরেই অভিষেক হবে ওর।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories