Wednesday, October 21, 2026
27 C
Kolkata

২০২৪-এর লোকসভা ভোট লড়বেন ব্রিজভূষণ!

এনভিটিভি, ওয়েবডেস্ক: তাঁর বিরুদ্ধে অভিযোগ একগুচ্ছ। তাঁর পদত্যাগ এবং গ্রেপ্তারির দাবিতে কুস্তিগীররা আন্দোলন প্রতিবাদে নেমেছেন। সেই ব্রিজভূষণ শরণ সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০২৪এর লোকসভা নির্বাচনে। তেমনটা জানিয়েছেন তিনি নিজেই। গেরুয়া শিবিরের সাংসদ রবিবার স্পষ্টতই জানিয়েছেন এই প্রতিবাদের ঝড়ের কারণে তাঁর রাজনীতিতে ছেদ পড়ছে না। আগামী বছরের লোকসভা নির্বাচনে তিনি ভোট লড়বেন কায়সরগঞ্জ কেন্দ্র থেকেই।  মোদি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে উত্তরপ্রদেশের গোন্ডায় একটি জনসভায় নিজের বক্তব্য রাখেন তিনি। তবে তিনি তাঁর বক্তব্যে রাম মন্দির সহ একাধিক ইস্যুতে হাত শিবিরকে নিশানা করলেও কুস্তিগীরদের প্রতিবাদের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। ২৩ মিনিট নিজের বক্তব্য পেশ করেন তিনি। বক্তব্যের সুচনা করেন একটি উর্দু গীতি দিয়ে। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ২০২৪ লোকসভা ভোট তিনি কোন কেন্দ্র থেকে লড়াই করবেন। উত্তরে ব্রিজভূষণ জানান, তিনি লড়বেন কায়সরগঞ্জ থেকে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories