Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

মাস্টারদার প্রতি শ্রদ্ধা জানাতে এবং স্বামী বিবেকানন্দের বার্তা পৌঁছে দিতে শান্তিপুরে প্রভাত ফেরী

এনবিটিভি, শান্তিপুরঃ  স্বামী বিবেকানন্দের জন্মদিনে নদীয়ার শান্তিপুরের বিশেষভাবে সক্ষমদের সংগঠন ‘প্রতিবন্ধন’-এর পক্ষ থেকে করোনা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এবং বিবেকানন্দর বাণী “জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর”, সেই বাণীকে মানুষকে আবার স্মরণ করিয়ে দিতে পথে নেমেছিলেন ওই সংগঠনের সদস্যরা।

 মাস্টারদা সূর্য সেন এর প্রয়াণ দিবসে ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এই প্রভাত ফেরির মাধ্যমেই। করোনা পরিস্থিতিতে অন্যান্যবারের থেকে এবারের অনুষ্ঠান ছোট করে নেওয়া হয়েছে। শান্তিপুর স্টেশন এলাকা থেকে শুরু হয় বিশেষভাবে সক্ষমদের সচেতন করার যাত্রা।

 অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও শান্তিপুর পৌরসভার মুখ্য প্রশাসককে সুব্রত ঘোষ সরকারি প্রশাসক শুভজিৎ দে পৌর প্রশাসক মন্ডলীর সদস্য শাহজাহান শেখ, বাসনা মঠ পৌর কর্মচারী ইউনিয়নের সনৎ চক্রবর্তী সব অনেকেই। ওই সংগঠনের সভাপতি সুজন দত্ত জানিয়েছেন,’ স্বামী বিবেকানন্দের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সংগঠনের আজকের এই ছোট্ট উদ্যোগ একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র।’

বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তাদের নিজের গলার উত্তরীয় খুলে তাদের পরিয়ে দিয়ে প্রণাম করে সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “করোনা পরিস্থিতির কারণে, বেশ কিছু অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কোথাও বা একেবারে ছোট করেই পালিত হচ্ছে।”

পৌর প্রশাসক সুব্রত ঘোষ বলেন, বিশেষভাবে সক্ষম দুই শিশু সেজেছে স্বামী বিবেকানন্দ এটা আমাদের কাছে গর্বের, মানুষের স্বাস্থের কথা মাথায় রেখেই ছোট করা হয়েছে পৌরসভার যুব উৎসব। ছোট্ট একটি পদযাত্রা এবং শিশুদের ছবি আঁকা এবং কুইজ কনটেস্ট করা হচ্ছে পৌর অতিথি নিবাসে‌।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories