Saturday, September 5, 2026
30 C
Kolkata

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে লতা

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন লতা। করোনা সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে লতা মঙ্গেশকর আপাতত স্থিতিশীল রয়েছেন বলেই দাবি পরিবারের। বয়সের কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাঁর শরীরে। এরপর গোটা করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছিলেন তারকা। কিন্তু করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই পেলেন না বর্ষীয়ান গায়িকা।সুর সম্রাজ্ঞীর শারীরিক পরিস্থিতি নিয়ে হাসপাতালের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে সংবাদসংস্থা এএনআইকে লতার ভাইঝি রচনা বলেছেন, ‘তিনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাকে। এমনিতেই গায়িকা বেশ কয়েক বছর ধরে গৃহবন্দি। বাইরে খুব বেশি বের হন না। কিন্তু ৯২ বছর বয়সী এই শিল্পী ভীষণ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। নিয়মিত টুইটারে পোস্ট করতেন। টুইটারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন অনুরাগীদের সঙ্গে। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories