মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল, জানা গিয়েছে ইসরাইলের বিমান হামলায় ইয়েমেনের জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি ও আট জন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর প্রতিশোধের হুমকি দিয়েছিল ইয়েমেন। অবশেষে সেই প্রতিশোধের শুরু করল ইয়েমেনি সশস্ত্র বাহিনী।
বুধবার রাতে তেল আবিবে পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেন। ‘ফিলিস্তিন-২’ এবং ‘জুলফিকার’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা। এই হামলায় ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ‘বেন গুরিয়ন’ কার্যত বন্ধ হয়ে যায়। সাইরেন বাজতে থাকে তেল আবিব শহরজুড়ে,
ইসরাইল দাবি করেছে, কিছু ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। তবে ইয়েমেনি সামরিক বাহিনীর দাবি, হামলা সফল এবং তারা দখলকৃত ইয়াফা এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সরাসরি আঘাত করেছে।
গত কয়েক সপ্তাহ ধরেই ইয়েমেনি বাহিনী ইসরাইলি ঘাঁটি, জাহাজ ও বন্দর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরে ইসরাইলি তেলবাহী জাহাজ ‘স্কারলেট রে’-তেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আঘাত করা হয়েছে।


