Monday, June 8, 2026
39 C
Kolkata

করোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

এনবিটিভি ডেস্ক: জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ ধরেই নিজেকে আইসোলেশনে রেখেছিলেন বাংলার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কয়েক দিন আগে নমুনা পাঠানো হয়েছিল কোভিড টেস্টের জন্য। আজ, শুক্রবার জানা গেছে, করোনা হয়েছে তাঁর।

একথা নিজেই টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন লকেট। লিখেছেন, “সামান্য জ্বর আছে, গত এক সপ্তাহ ধরেই নিজেকে আইসোলেশনে রেখেছি আমি। এমনিতে সব ঠিক আছে, সময়মতো জানাব।”

বিজেপি বা অন্য কোনও দলের অন্দরে এখনও এমন কোনও খবর আসেনি করোনা সংক্রমণের। তবে আশঙ্কা থেকেই যাচ্ছে। সঙ্গত কারণেই তাঁদের ঝুঁকি অনেক বেশি। কারণ জনসংযোগ করতে হয় তাঁদের। লকেট চট্টপাধ্যায় যদিও গত এক সপ্তাহ আইসোলেশনে রয়েছেন, তবু তার আগে তিনি কোথায় গেছিলেন, কাদের সঙ্গে মিশেছিলেন, তা ভাল করে খোঁজ নেওয়া হচ্ছে দলের তরফেই।

লকেটের পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টাইন করা হয়েছে তাঁর করোনা পজ়িটিভ ধরা পড়ার পরেই।

Hot this week

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

রামমন্দিরে কোটি কোটি টাকার অনুদান কেলেঙ্কারির অভিযোগ! আদালতের হস্তক্ষেপ দাবিতে সরব অখিলেশ যাদব

অযোধ্যার রামমন্দিরে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের দান করা কোটি...

Topics

Related Articles

Popular Categories