Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

ঝাড়ফুঁক করার অভিযোগে গৃহবধূ ও তার দুই মেয়েকে হাঁসুয়ার কোপ প্রতিবেশীদের

ঝাড়ফুঁক করার অভিযোগে গৃহবধূ ও তার দুই মেয়েকে হাঁসুয়ার কোপ প্রতিবেশীদের, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতায়। আহত দুই মেয়েকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধে সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ির  রামনাথপুরে। আহতরা হলেন মা অর্চনা মণ্ডল ও তার দুই মেয়ে সুইটি মণ্ডল ও সন্ধ্যা মণ্ডল। তারা যথাক্রমে অষ্টম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। পরিবারের অভিযোগ, অর্চনা মণ্ডল ঝাড়ফুঁক করে- এই অপবাদ দিয়ে তাকে হাঁসুয়া দিয়ে কোপায় তারই প্রতিবেশীরা। মা কে বাঁচাতে গিয়ে হাঁসুয়ার কোপে আহত হয় দুই মেয়ে।  জানা গেছে,  সোমবার সন্ধ্যায় আম বাগান পাহাড়া দিয়ে দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন অর্চনা মণ্ডল। সেই সময় আচমকা এলাকার বাসিন্দা ভোলা ঘোষ ও তার দলবল তাদের রাস্তা আটকায় এবং এলোপাথারি হাঁসুয়ার কোপ চালাতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অর্চনা। আহত হয় তার দুই মেয়েও। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তাদের ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মা অর্চনা মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার ভোরে তাকে কলকাতায় পাঠানো হয়। আহত সুইটি মণ্ডল জানিয়েছে, অভিযুক্ত ভোলা ঘোষ  ঝাড়ফুঁক করার অপবাদ দিত তার মা কে। সেই আক্রোশেই হাঁসুয়া দিয়ে তাদেরকে কোপানো হয়েছে বলে জানায় অর্চনা মণ্ডলের মেয়ে সুইটি। যদিও পুলিশ জানিয়েছে, আক্রান্ত ও অভিযুক্তের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই ভোলা ঘোষ হাঁসুয়া নিয়ে আক্রমণ চালায়। ঘটনার পর থেকেই ভোলা ঘোষ পলাতক বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories