Sunday, June 7, 2026
35 C
Kolkata

দরিদ্র পরিবারে শারীরিক প্রতিবন্ধকতা! অনটনে দিন কাটছে মালদার খুশবুর পরিবারের

গোলাম হাবিব, মালদা, এনবিটিভি:
দারিদ্রতাকে সঙ্গী করে কেটে গেছে ১৫ টা বছর। দৈহিক, মানসিক প্রতিবন্ধী মেয়েটার চোখ ছাড়া নিজের বলতে কিছুই নেই। মিলেনি কিছু, শুধু মিলেছে ভুরিভুরি প্রতিশ্রুতি। সে প্রতিবন্ধী মেয়েটার প্রতিবন্ধকতার প্রমাণ পর্যন্ত মিলেনি। সরকারি সাহায্য দূর কি বাত। হাজার চেষ্টা করেও পড়াশোনার মধ্যে শিখেছে ABCD। তবুও শারীরিক অক্ষমতার কারণে স্পষ্ট ভাবে মুখ থেকে বেরোয় না কথা। যার কারণে পড়াশোনার ইচ্ছে থাকলেও অধরাই থেকে গেছে সেই ইচ্ছা। চেষ্টা চালিয়েছে বারংবার। কলম তুলেছে হাতে। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে শারীরিক প্রতিবন্ধকতা। যার কারণে সেই হাত দিয়ে আর লেখা হয়ে ওঠেনি ABCD। তাই খুশবুর জীবনে হাত পা বলতে শুধুই তার মা, নিজের শুধু রয়েছে দেখার শক্তি তাছাড়া কোনো শক্তি অবশিষ্ট নেই তার মধ্যে। খুশবুর জীবনে তাই নায়িকা এবং ভগবান দুটোই তার মা। সংসারের সমস্ত কাজ ছেড়ে খুশবু কে নিয়ে ব্যস্ত তাঁর মা। কারণ জন্ম থেকেই মানসিক ও দৈহিক প্রতিবন্ধী হয়ে জন্মেছে খুশবু। তাই তার দিকে তাকানোর লোক নেই। তাই নেতা মন্ত্রী প্রধান বদলালেও সহযোগিতার হাত কেউ বাড়ায়নি খুশবুর দিকে। মেলেনি কোন সহযোগিতা।

মালদা জেলার চাঁচোল ১ ব্লকের প্রাণকেন্দ্র নজরুল-পল্লী এলাকায় নাহিদ হাসান, পেশায় দিনমজুর ও তার স্ত্রী গুড্ডি খাতুন গৃহীনী তাদের একমাত্র মেয়ে খুশবু খাতুন। জন্মলগ্ন থেকেই মানসিক ও দৈহিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অভাবের সংসারে দরিদ্রতাকে সঙ্গী করে একচালা ঘরে দিন কাটছে তাদের। অন্যান্য দিন কোনভাবে চলে গেলেও লকডাউনের জেরে কর্মহারা হয়েছেন নাহিদ বাবু। যার কারণে স্ত্রী ও প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। লোকের কাছে চেয়ে মেয়ে যতটুকু হচ্ছে তা দিয়েই দু’মুঠো খাবার জোগাড় করে চলছে সংসার। কিন্তু সংসারের শত ব্যস্ততার মাঝেও ভুলে যাননি মেয়েকে। ঠিকমত কথা বলতে না পারা, হেঁটে ফিরে চলতে না পারা, নিজের হাতে খাবার তুলে খেতে না পারা, চুল বাঁধতে না পারা প্রতিবন্ধী মেয়েকে চোখে চোখে রাখছেন তার মা গুড্ডি খাতুন। একতরফা ঘরে বসে বসে আরো মানসিকভাবে ভেঙে পড়া মেয়েকে নিয়ে মাঝেমধ্যে ঘুরে বেড়াচ্ছেন গুড্ডি দেবী। মেয়েকে খাওয়ানো, স্নান করানো, চুল বাধা, ঘুরতে নিয়ে যাওয়া সবই করে যাচ্ছেন সংসারের কাজ শেষ করে। তবে শত কষ্টের মধ্যে দিয়ে দিন পার হলেও এখনো পর্যন্ত মেলেনি খুশবুর প্রতিবন্ধকতার শংসাপত্র, যার কারণে মিলছে না কোনো সরকারি ভাতা এমনকি কোনো সুযোগ-সুবিধা। এখনো পর্যন্ত তৈরি করা হয়নি আধার কার্ড। যার কারণে জন্ম শংসাপত্র ছাড়া খুশবুর কাগজপত্র হিসেবে নেই কিছুই।

এ ব্যপারে নাহিদ বাবু ও গুড্ডি দেবী জানান, জন্মলগ্ন থেকেই মানসিক ও দৈহিক ভাবে প্রতিবন্ধী তাঁদের মেয়ে। অভাবের তাড়নায় এখন মেয়ের চলাচল করার জন্য প্রতিবন্ধী গাড়ি কিনে দিতে পারছিনা ঠিকই, তবে মেয়ের যখন ৫ বছর বয়স ছিল তখন তাকে একটি গাড়ি কোনমতে কিনে দেওয়া হলেও সেটি খারাপ হয়ে যাওয়ার পর আর কিনে দেওয়া সম্ভব হয়নি। এবং সেটিকে ঠিক করাও সম্ভব হয়নি। বারংবার মেয়ের প্রতিবন্ধকতার শংসাপত্র, সরকারী ভাবে ভাতা ও একটি গাড়ির জন্য পঞ্চায়েত, ব্লক, বিধায়কের কাছে দরবার করেও মিলেনি কিছু তাই আর চাইতে যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সত্যি তাঁদের খুব করুণ অবস্থা। আমরা যতটা পারছি সাহায্য করছি। তবে সরকারের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো।

এ প্রসঙ্গে চাঁচল ১ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য জানান, সংবাদ মাধ্যমের কাছ থেকে তিনি খবরটি জানতে পেরেছেন। তবে ওই অসহায় পরিবার তার কাছে কোনদিন আসেননি। যদিও তিনি সব রকম ভাবেই তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। মেয়েটিকে প্রতিবন্ধী গাড়ি, প্রতিবন্ধকতার শংসা পত্রপ্রদান থেকে সরকারি ভাতা প্রদান করার ব্যাপারে তিনি সহযোগিতা করবেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories