Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

পুকুর খননের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে

সফিকুল আলম,চাঁচল,এনবিটিভি:
চাঁচল ১ নং ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে পুকুর খনন না করেই হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ।এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।প্রশাসন সূত্রে জানা যায় পুকুরের সৌন্দর্যায়নের জন‍্য পঞ্চায়েত তরফে পুকুর খননের এমন স্কীম করা হয়।তবে কাজ না করেই ভুয়ো মাষ্টাররোল করে সমস্ত টাকা জব কার্ডে তুলে নেওয়া হয়েছে বলে দাবী অভিযোগকারীদের।

এ নিয়ে ১১ই জুন বৃহস্পতিবার পঞ্চায়েতের বিরুদ্ধে চাঁচল ১ নং ব্লক অভিযোগ করেছেনে এলাকারই সেখ রিয়াজুদ্দিন ও মোহাঃ মেরাজ নামে দুই ব‍্যক্তি। ঘটনা তদন্ত করে উপযুক্ত ব‍্যবস্থা গ্রহনের দাবী তুলেছেন তারা। এমনকি চাঁচল মহকুমা শাসকের দপ্তরেও এই অভিযোগ জমা পড়েছে। তবে পুকুরের মালিক অভিযোগ না করে গ্রামবাসী কেন অভিযোগ করল? সংশয় থেকে যাচ্ছে।

জানা গেছে ২০১৯-২০ অর্থবর্ষে ওই পঞ্চায়েতের তরফে এম জি এন আর ই জি এস প্রকল্পের প্রায় চার কাঠা পুকুর সৌন্দর্যায়নের জন‍্য বরাদ্দ হয়েছিল ছিয়াত্তর র্হাজার তিনটাকা। চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানান, মহানন্দাপুর পঞ্চায়েতের বিরুদ্ধে পুকুর খনন না করেই হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি।
এছাড়াও তিনি ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।এবিষয়ে মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল চৌধুরীর দাবী,সেই পুকুরের কাজ সম্পন্ন করেই বিল পাশ করা হয়েছে। সম্পূর্ন মিথ‍্যা অভিযোগ বলে দাবী করেছেন প্রধান।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories