Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ফেনীতে প্রবাসী মোঃ সোহেল(৩৫)কে গলা কেটে হত্যার দায়েরকৃত মামলার আসামী স্ত্রী রোকেয়া আক্তার শিউলী(২৮)কে দুই শিশুসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭ চট্টগ্রাম

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

ফেনীতে দুবাই প্রবাসী মোঃ সোহেল (৩৫)’ কে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যায় দায়েরকৃত আলোচিত ও চাঞ্চল্যকর মামলায় দুই শিশু সন্তান উদ্ধারসহ পলাতক আসামী স্ত্রী রোকেয়া আক্তার শিউলী (২৮)’ কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ২০ আগস্ট ২০২১ ইং তারিখ ফেনী জেলার সদর এলাকায় দুবাই প্রবাসী মোঃ সোহেল(৩৫) কে নৃশংসভাবে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়। উক্ত ঘটনায় মৃতের মা নিরালা বেগম বাদী হয়ে মৃতের স্ত্রীর রোকেয়া আক্তার শিউলিকে আসামী করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (যার মামলা নং-৩৭/৪৭২, তারিখ- ২০/০৮/২০২১ইং)। এ ঘটনা গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত ঘটনার ছায়াতদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উক্ত মামলার আসামী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকায় তার চাচার বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২১ আগস্ট ২০২১ ইং তারিখ ১৮০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার একমাত্র আসামী রোকেয়া আক্তার শিউলী(২৮), স্বামী-মৃত সোহেল, পিতা-মজিবুর রহমান, সাং-খাজুরিয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে।পরবর্তীতে আসামী রোকেয়া আক্তার শিউলী’র দেওয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র টি ফেনী জেলার নাজির রোড এলাকায় চৌধুরী সুলতানা ভবন সংলগ্ন কুচুরিপানার ডোবা থেকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার স্বীকার করে। জানা যায়, গত ১৬ জুলাই ২০২১ খ্রিঃ তারিখ দুবাই প্রবাসী মোঃ সোহেল (৩৫)’ বাংলাদেশে আসে। সোহেল ও তার স্ত্রী রোকেয়া আক্তার শিউলি তাদের দুই সন্তানকে নিয়ে ফেনী জেলার সদর থানা এলাকায় ভাড়া বাসায় থাকত। দেশে আসার পর থেকে সোহেল ও তার স্ত্রীর সাথে নিহত সোহেলের পরকীয়া সম্পর্কের নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হত। এরই জের ধরে গত ২০ আগস্ট ২০২১ ইং তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় কথা কাটাকাটির এক সময়ে সোহেল মৌখিকভাবে তার স্ত্রী’কে তালাক দেয় এবং এতে তাদের দাম্পত্য কলহ চরম পর্যায়ে পৌঁছালে বেডে বসে থাকা অবস্থায় তার স্ত্রী পিছন দিক থেকে দা দিয়ে সোহেল কে কুপিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে শিউলি আনুমানিক ০১০০ ঘটিকায় দারোয়ানকে তার বাবা মারা গেছে একথা বলে দুই সন্তান’কে নিয়ে পালিয়ে যায়। হত্যাকান্ড সংঘটিত হওয়ার পরপরই আসামী রোকেয়া আক্তার শিউলী ট্রেনযোগে চট্টগ্রাম গিয়ে অবস্থান করে ও সকালে ফটিকছড়িতে পৌঁছে এবং সারাদিন ফটিকছড়িতে থেকে রাত আটটার সময় কুমিল্লার জন্য রওনা করেন অতঃপর রাত ৩ টা ৩০ মিনিটে কুমিল্লায় চাচার বাসায় আত্মগোপন করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories