Sunday, September 6, 2026
28 C
Kolkata

‘বার্সেলোনার হয়ে তুমি খেলবে না,’মেসির বিদায় এখনও মেনে নিতে পারছেন না দলের হেড স্যর

মেসির অবর্তমানে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেও, ‘এল এম টেন’-এর বিদায় এখনও মেনে নিতে পারছেন না দলের হেড স্যর। সেটা টুইটারেও জানিয়েছেন।
মেসিকে উদ্দেশ্য করে কোমান লিখেছেন, ‘বার্সেলোনার হয়ে তুমি খেলবে না, এটা এখনও বিশ্বাস করতে পারছি না। এত বছর ধরে আমাদের ক্লাবের গৌরব বাড়ানোর জন্য তোমাকে ধন্যবাদ লিয়ো। গত মরশুম তোমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। তোমার মধ্যে এখনও জেতার খিদে রয়েছে। তোমার কাজ করার পদ্ধতি খুবই সুন্দর। এগুলো আমাকে মুগ্ধ করেছে। আর এই সব কারণেই তুমি পৃথিবীর সেরা ফুটবলার। তোমাকে ও তোমার পরিবারের সবাইকে আগামীর জন্য অনেক শুভেচ্ছা।’লিয়োনেল মেসি ন্যু ক্যাম্প ছাড়ায় বার্সেলোনা সমর্থকদের মাথায় হাত। কিন্তু দল এ নিয়ে আর ভাবছে না। বরং আসন্ন মরশুমে দল আরও ভাল ফল করবে। এমনটাই দাবি করলেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান।

মেসি বার্সেলোনাকে বিদায় জানানোর পর ফুটবলাররা কি মানসিক ভাবে ভেঙে পড়বেন? সাংবাদিক সম্মেলনে এমন প্রশ্ন করা হলে নেদারল্যান্ডস ও বার্সেলোনার প্রাক্তন ফুটবলার বলেন, ‘মেসির বিদায়ের পরেও আমি এই দল নিয়ে আশাবাদী। এ বার যে ভাবে দল তৈরি হয়েছে, তাতে আমি খুশি। সিনিয়র ও জুনিয়রদের মেলবন্ধনে এ বারের দল গড়া হয়েছে। আশা করি আসন্ন মরশুমে মেসিহীন বার্সেলোনা ভাল ফল করবে।’

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories