Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

বিজেপি কর্মীর উপর হামলা, মধ্যপ্রদেশে তিন মুসলিমের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

বিজেপি কর্মীর উপর হামলায় অভিযুক্ত তিন মুসলিমের বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশ সরকার।

মধ্যপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে ওই তিন ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়,  দেবেন্দ্র ঠাকুর নামে এক বিজেপি কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই হামলায় কাটা পড়েছে দেবেন্দ্রর হাত। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, রাজনৈতিক শত্রুতার জেরেই এই হামলা। গত ৩ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয় মধ্যপ্রদেশে। ওই দিনই দেবেন্দ্রর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় নিজে দেবেন্দ্রকে দেখতে যান।

বিজেপি নেতারা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান ও অভিযুক্তদের যথাযথ শাস্তির দাবি করেন। 

 ফারুক ছাড়াও ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ আসলাম, শাহরুখ, বিলাল ও সামির নামে আরো তিনজনকে গ্রেফতার করে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) যথাযথ বিল্ডিং প্লান না থাকার অভিযোগে তাদের তিনজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।

হবিগঞ্জ পুলিশ স্টেশনের এক অফিসার জানান, অভিযুক্ত তিনজনের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফারুকের বিরুদ্ধে আগে থেকেই ন্যাশনাল সিকিউরিটি এক্টে অভিযোগ ছিল। 

মানবাধিকার কর্মীরা বিজেপি সরকারের বিরুদ্ধে মুসলিমদের টার্গেট করে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার সমালোচনা করে আসছে। 

বুলডোজ়ার চালানোর নির্দেশ প্রথম দিলেও, মুখ্যমন্ত্রী হয়েই একাধিক নিষেধাজ্ঞাও জারি করেছেন মোহন। প্রকাশ্য স্থানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা, এমনকি খোলা বাজারে মাছ-মাংস-ডিম বিক্রির উপরেও বিধিনিষেধ জারি করেছে মোহনের সরকার।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories