Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

আবার এসেছি ফিরে সাহিত্য পত্রিকার পরিচালনায় পত্রিকা ও বই প্রকাশ, গুণীজন সংবর্ধনা ডোমকলে

মহঃ মুস্তফা শেখ, ডোমকলঃ মুর্শিদাবাদের ডোমকল শহরে ৭ ফেব্রুয়ারি  অনুষ্ঠিত হয়ে গেল একটি সাহিত্য সভা। উপস্থিত ছিলেন ‘আবার এসেছি  ফিরে’ পত্রিকার কর্ণধার এবাদুল হক, তিনি তার স্বাগত ভাষণে ব্যক্ত করেন তরুণ ফেসবুকীয়া কবিদের কিছু মর্মকথা। এবাদুল হক উপলব্ধি করেন কবিরা তাদের নিজস্ব ভাবনা ও ভঙ্গিতে কবিতা লিখবে এটাই প্রাসঙ্গিক, কারো নকল বা কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া শঠতার নামান্তর। উক্ত মনোজ্ঞ সাহিত্যসভায় পৌরোহিত্য করেন প্রবীণ কবি সন্দীপ বিশ্বাস। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তরুণ সংগীতশিল্পী শান মিস্ত্রি ।  বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রঘুনাথ চট্টোপাধ্যায়, মাজরুল ইসলাম, ইশা আনসারী , সাহিত্যিক সামশুল আলম , মতিউল ইসলাম প্রমূখ। তিনজন গুণী ব্যক্তিকে সংবর্ধিত করা হয়, যথাক্রমে প্রাবন্ধিক কাজী আমিনুল ইসলাম, বর্ষীয়ান কবি নিখিল কুমার সরকার,  তরুণ কবি এম এ ওহাব । এই অনুষ্ঠানে একগুচ্ছ পত্রিকা ও বেশ কয়েকটি বই প্রকাশ করা হয়।

প্রতিবাদী লেখক তথা এ সময়ের জনপ্রিয় কবি এবাদুল হক ‘সময়ের জলছাপ’ কাব্যগ্রন্থ, ‘আবার এসেছি ফিরে’ , এবং পুনশ্চ’ প্রসিদ্ধ পত্রিকা প্রকাশ করা হয়। স্বরচিত কবিতা ও নিজস্ব ভঙ্গিতে সামাজিক অবক্ষয়ের কথা পরিবেশন করেন যথাক্রমে দেবাশিস সাহা, আবদুস সালাম,  গল্পকার জিকরাউল হক, কবি চিত্রা দত্ত, আব্দুল বারি, মুহাঃ আকমাল হোসেন, মোঃ আলিউল হক,  সাদ্দাম হোসেন, হিফজুর রহমান,  আবুজার হোসেন, সমাজবার্তা সংবাদপত্রের সম্পাদক মহঃ মুস্তফা শেখ, কবি ইলবাস আলি প্রমূখ। এই মনোজ্ঞ, অভিনব সাহিত্য সভাটি সঞ্চালনা করেন রাশিদুল বিশ্বাস ও মোজাম্মেল সেখ।

Hot this week

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories