Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

‘‌হিংসাত্মক কার্যকলাপ কোনওভাবেই পছন্দ করে না দল। আজ থেকে ওঁর সঙ্গে আর দলের কোনও সম্পর্ক রইল না’ তৃণমূল কংগ্রেসের দল থেকে বহিষ্কার করা হল দাপুটে নেতাকে

নিউ জলপাইগুড়ি স্থলবন্দরে হামলার ঘটনায় আইএনটিটিইউসির সভাপতি প্রসেনজিত্‍ রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল শাসক-শিবির। দল থেকে বহিষ্কার করা হল দাপুটে নেতাকে। রবিবার শিলিগুড়ির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক গৌতম দেব ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থলবন্দরে বিভিন্ন কাজের জন্য যেসব টেন্ডার ডাকা হত, তা থেকে মোটা টাকা পকেটস্থ করার অভিযোগ উঠেছিল প্রসেনজিত্‍ রায়ের বিরুদ্ধে। গত ৪ ফেব্রুয়ারি সকালে আচমকা লরিবোঝাই শ্রমিক অতর্কিতে হামলা চালায় স্থলবন্দরে। গেট ভেঙে ঢুকে চলে বেপরোয়া ভাঙচুর। প্রায় আড়াই কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। ওই ঘটনায় হামলা চালানোর অভিযোগ উঠেছিল প্রসেনজিতের বিরুদ্ধে। তারপরই তাঁকে ও তাঁর ১৩ জন সঙ্গীকে গ্রেপ্তার করে এনজিপি থানার পুলিশ।
সম্প্রতি ‘‌সারদা ও নারদা কাণ্ডে অভিযুক্ত’‌ শুভেন্দু সহ একাধিক নেতা বিজেপিতে যোগ দেওয়ার পরই ভাবমূর্তি পুনরুদ্ধারে আরও বেশি উদ্যমী ঘাসফুল-শিবির। যেসব নেতাদের কার্যকলাপের কারণে বদনাম হচ্ছে দলের, তাঁদের ছেঁটে ফেলাই লক্ষ্য, বলছেন শাসকদলের ঘনিষ্ঠমহল। সেই সুরেই রঞ্জন সরকার বলেন, ‘‌হিংসাত্মক কার্যকলাপ কোনওভাবেই পছন্দ করে না দল। আজ থেকে ওঁর সঙ্গে আর দলের কোনও সম্পর্ক রইল না। দল থেকে বহিষ্কার করা হল প্রসেনজিত্‍ রায়কে।’‌ গৌতম দেব সাফ জানান, ‘‌এনজেপির থেকে কোনও আর্থিক সহায়তায় আমাদের দল চলেনি। শুধু এনজেপি নয়, কোনও ইউনিট থেকেই কোনও টাকাপয়সা আমরা নিই না।’‌ জানা গেছে, ইতিমধ্যেই ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিই এনজেপি এলাকায় শ্রমিক সংগঠনের কাজ দেখভাল করবে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories