Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

কিশোরগঞ্জ ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

 

মোঃ শামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুল ছাত্রী রত্না (১০)-র মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার বাহাদিয়া গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহাদিয়া এলাকায় বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয় রত্না।

এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করেও তাকে উদ্ধার করতে পারেননি।

খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে ভাসমান অবস্থায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানা পুলিশ ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories