Friday, October 23, 2026
30 C
Kolkata

দিঘায় ফুলে ফেঁপে উঠছে সমুদ্র, ঢেউ উঠছে ৭ থেকে ৮ ফুট, ভেসে এল ১ ব্যাক্তির মৃতদেহ

এনবিটিভি ডেস্ক: পূর্ণিমায় ফুলে ফেঁপে উঠেছে দিঘার সমুদ্র। সৈকতের বালুরাশি ছাপিয়ে ঢেউ এসে আছড়ে পড়ছে  গার্ডওয়ালে। জোয়ারের তোড়ে প্রায় সাত থেকে আট ফুট উচ্চতায় ঢেউ ধাক্কা মারছে।

শঙ্করপুর, জমড়া শ্যামপুর ও উপকূলের কিছু অঞ্চলে জলোচ্ছাসের দরুণ নোনা জল ঢুকে পড়েছে। রাতের বেলা সমুদ্র আরও উত্তাল হতে পারে। তাই আগাম সতর্কতা গ্রহণ করছে পঞ্চায়েত সমিতি প্রশাসন। অবস্থা বুঝে গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলারও পরিকল্পনা রয়েছে তাঁদের।

এমনিতে দিঘায় পর্যটকের তেমন ভিড় নেই তবে কোনও পর্যটক যাতে সমুদ্রে না নামেন তা সুনিশ্চিত করা হচ্ছে।

হাওড়া থেকে এসে গতকালই তাজপুরে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় তিন যুবক। একজনকে জীবিত ও অন্য একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। বেপাত্তা ছিল আরও একজন।

আজ সেই নিখোঁজ পর্যটকের দেহ মিলেছে। তাজপুর ৩ নম্বর সৈকতের কাছে ওই ব্যক্তির দেহ আজ জোয়ারে ভেসে আসে। ওই ব্যক্তির নাম মহম্মদ জুনাইত।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories