Friday, July 24, 2026
30.4 C
Kolkata

নভেম্বরে করোনা সংক্রমণ চরমে উঠবে, সতর্ক করল ICMR

এনবিটিভি ডেস্ক: ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে ৯ হাজার ৫২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১১ হাজার ৫০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু এখনও চরম সঙ্কটের সম্মুখীন হয়নি ভারত। নভেম্বরে চরমে পৌঁছাবে ভারতের করোনা সংক্রমণ! আরও সঙ্কটজনক হবে পরিস্থিতি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’-এর (ICMR) গবেষণায়।

গবেষকদের দাবি, ৩৪ দিনের পরিবর্তে ৭৬ দিনের লকডাউন জারি করা উচিত। না হলে নভেম্বরে ভারতে করোনা সংক্রমণ ৬০ শতাংশ থেকে বেড়ে ৯৭ শতাংশে পৌঁছে যেতে পারে। ICMR-এর গবেষকদের ব্যাখ্যা, লকডাউন না থাকলে করোনা সংক্রমণ প্রায় ৮৩ শতাংশ বেড়ে যেতে পারে। তাঁদের দাবি, জুলাইতেই দেশের করোনা পরিস্থিতি চরমে পৌঁছে যেতে পারত। তবে লকডাউন দীর্ঘায়ীত করার ‘সুফল’ হিসাবে এই সঙ্কটকে মাস খানেক পিছিয়ে দেওয়া গিয়েছে।

ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। এই পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের হাসপাতালগুলিকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’-এর (ICMR) পক্ষ থেকে। তাই আসন্ন বিপদের কথা মাথায় রেখে হাসপাতালগুলির আইসিইউতে বেডের সংখ্যা বাড়ানো উচিত বলে মনে করছেন ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’-এর গবেষকরা।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories