Monday, June 15, 2026
33.9 C
Kolkata

নাটোরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্কুল ছাত্রীকে ধর্ষণ

জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার নাটোর

এনবিটিভি নিউজ ডেস্ক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাঠে শাক তুলতে গিয়ে বনপাড়া বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একছাত্রী(১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রফিক(৩৫) ও সিদ্দিক(৩৭) নামে দুইজনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে।
রবিবার (২১ জুন) রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত রফিক(৩৫) বনপাড়া পৌরসভার কালিকাপুর বেরপাড়া গ্রামের বাদশার ছেলে এবং সিদ্দিক(৩৭) একই এলাকার মান্নানের ছেলে।
বড়াইগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই সামসুল ইসলাম জানায়, ১৯ জুন (শুক্রবার) ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী খদ্দকাছুটিয়া গ্রামে তার বাড়ির পাশে পোরাবাড়ী বিলে শাক তুলতে যায় এমন সময় অভিযুক্ত রফিক ও তার সহযোগী সিদ্দিক ঐ স্কুলছাত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে রফিক ঐ স্কুল ছাত্রীকে জোর করে ধর্ষণ করে এবং সিদ্দিক ধর্ষণ করার পূর্বেই মেয়েটি চিৎকার কান্নাকাটি করতে থাকলে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে রোববার রাতে মেয়ের মা এ ঘটনায় রফিক ও সিদ্দিক নামে দুইজনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সর্বোচ্চ তৎপর রয়েছে পুলিশ। এছাড়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories