Sunday, June 7, 2026
28.8 C
Kolkata

নেপাল-ভারতের সম্পর্ক কেউ ভাঙতে পারবেনা, চিনকে হুঁশিয়ারি রাজনাথের

এনবিটিভি ডেস্ক: উত্তরাখণ্ডে ভারতের তিন এলাকা ইতিমধ্যেই নিজেদের ম্যাপে স্থান দিয়ে দেশের নতুন মানচিত্র তৈরি করে ফেলেছে নেপাল। এর জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিলও পাস হয়ে গিয়েছে নেপাল সংসদের নিম্ন কক্ষে। এরপরেও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিলেন, নেপালের সঙ্গে ভারতের ‘রোটি-বেটি’-র সম্পর্ক। দুনিয়ার কোনও শক্তিই তা ভাঙতে পারবে না। আলোচনার মাধ্যমে ভুলবোঝাবুঝি মিটিয়ে নেব

মানস সরোবর যাওয়ার জন্যে উত্তরাখণ্ড থেকে ৮০ কিলোমিটার একটি রাস্তা তৈরি করছে বর্ডার রোড অরগানাইজেশন। সেই রাস্তার কাজের উদ্বোধন হওয়ার পর থেকেই বেঁকে বসেছে নেপালের কেপি ওলি সরকার। তাদের দাবি ওই রাস্তায় পড়বে তাদের তিনটি এলাকা। যদিও ওই তিন এলাকা ভারত নিজেদের বলে দাবি করে আসছে। প্রতিবাদ করেই থেকে থেমে থাকেনি নেপাল। লিপুলেখ, লিম্পুয়াধুরা ও আরও একটি এলাকা নিজেদের ম্যাপে অন্তর্ভুক্ত করেছে নেপাল। এক্ষেত্রে নেপালের পেছনে চিনের মদত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ভূ-রাজনৈতিক দিক থেকে নেপাল ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বহুদিন ধরেই চিন প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তবে তা নিয়ে এতদিন অশান্তি হয়নি এবার তা শুরু হয়েছে। তবে রাজনাথ সিং আজ দলের এক ভার্চুয়াল সমাবেশে নেপাল-ভারত সম্পর্কের কথা বলেছেন। পাশাপাশি সতর্ক করেছেন, কোনও শক্তিই ওই সম্পর্ক ভাঙতে পারবে না। তবে লিপুলেখ ভারতেরই অংশ।

সীমান্ত সমস্যা নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনার মধ্যেই ১৪ জুন নেপাল বর্ডার গার্ড এক ভারতীয় তরুণকে গুলি করে মেরেছে। নেপাল সীমান্তে বিহারের সীতামারি জেলায় ওই তরুণকে হত্যা করার পাশাপাশি, ২ জনকে জখন ও ২ জনকে আটকও করে নেপালের সীমান্তরক্ষী বাহিনী।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories