Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

বাইক ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক।

গোলাম হাবিব,মালদা,এনবিটিভি:
২৫শে জুন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় সকাল ১১ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর বারদুয়ারী রাজ্য সড়কে ট্রাক্টর ও বাইক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন বাইক চালক। নাম কামাল হোসেন। বয়স ২৪। বাড়ি হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েতের তেল চান্না এলাকায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইকটি বারদুয়ারী দিক থেকে হরিশ্চন্দ্রপুর আসছিল। অন্যদিকে ট্রাক্টরটি বেপরোয়া গতিতে হরিশ্চন্দ্রপুর থেকে বারদুয়ারি অভিমুখে যাচ্ছিল। বারদুয়ারী মার্কেট সংলগ্ন এলাকায় টার্নিং এ রাস্তা খারাপ থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে আসতে থাকা ট্রাক্টর এর সঙ্গে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। এরপর ট্রাক্টরটি ওই বাইক চালকের শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ওই ট্রাক্টর চালককে গ্রেপ্তার করে।
এদিন ঘটনার জেরে বারদুয়ারী মার্কেট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হরিশ্চন্দ্রপুর থানা মোড় থেকে বারদুয়ারী ব্লক অফিস পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। বারবার অভিযোগ জানিয়েও রাস্তা সংস্কার হচ্ছে না। রাস্তার উপর দিয়ে প্রচুর ছাত্র-ছাত্রী ব্যবসায়ী চাকরিজীবী যাওয়া আসা করেন। নিত্যদিন রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা লেগেই রয়েছে। হচ্ছে প্রাণহানিও কিন্তু ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।
এ প্রসঙ্গে প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি শেখ খলিল জানান, এই রাস্তাটা পি ডাবলু ডির অধীনে। দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙেচুরে বেহাল হয়ে আছে। রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত। কোথায় কোথায় পিচের চাদর উঠে গিয়ে বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বদ্ধ বাড়ি মার্কেট সংলগ্ন এলাকায় সব সময় জনবহুল থাকে।আমরা রাস্তায় চালানোর জন্য বহুবার আবেদন নিবেদন করেছি পি ডাবলু ডি কাছে। কিন্তু কোন কাজ হয়নি। আজ রাস্তা এরকম বেহাল হওয়ার কারণে একজনের প্রাণ চলে গেল।স্থানীয় তৃণমূল নেতা জম্মু রহমান জানান, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই বারদুয়ারী মার্কেট সংলগ্ন এলাকায় রাস্তার দু’ধারে হাট বসে। ফলে হাটের দিনে যান চলাচল এমনিতেই অসুবিধা হয়। আমি স্থানীয় প্রশাসনকে বলেছি যান চলাচল থেকে শুরু করে রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে নজরদারি চালায় প্রশাসন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories