Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

মঠবাড়িয়ায় নিজের ভাইয়ের বউকে এক বছর ধরে ধর্ষন,২ ভাসুরের বিরুদ্ধে মামলা

 

মুহাম্মদ আঃ রহমান
পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধূ (১৯) কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে তার দুই ভাসুরের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার আসামিরা হলো ভাসুর হাসান (২৭) ও রুবেল (২৪)।
ওই গৃহবধূর নানা জানান, এক বছর আগে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের এক গ্রামে তার নাতনির বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার বড় ভাসুর বাসায় একা পেয়ে তার নাতনিকে ধর্ষণ করে। বিষয়টি লোকলজ্জার ভয়ে তার নাতনি গোপন রাখে। এর কিছুদিন পর তার মেজো ভাসুরও ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে।
গ্রামবাসী জানায়, সোহেলের (২২) সঙ্গে বছর খানেক আগে ওই মেয়ের বিয়ে হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেম করে ছোট ভাই বিয়ে করে। তার বড় দুই ভাই অবিবাহিত।

ওই ভিকটিম জানান, লোকলজ্জার ভয়ে তিনি এতদিন কাউকে কিছু জানাননি। কিন্তু নিপীড়নের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় নানাকে বিষয়টি জানান। এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেন। মামলা হওয়ার পর ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই গৃহবধূ পুলিশ হেফাজতে রয়েছে। রোববার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories