Monday, June 8, 2026
39 C
Kolkata

মোগলগাঁও ইউনিয়নের খালপার ও নোয়াগাঁও গ্রামের মধ্যে সংঘর্ষ আহত ৩০

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের খালপার ও নোয়াগাঁও গ্রামের মধ্যে রাস্তার উপরে জাল শুকানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে প্রায় ২০৫/৩০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গাঙ্গিনা খাটিয়া বিলে ব্রীজ এলাকায় বেলজালে মাছ শিকার করেন খালপারের একদল মৎস্যজীবী। রাস্তার উপরে সেই ঝাল শুকাতে দিয়েছিলেন তারা। কিন্তু তার উপর দিয়ে নোয়াগাঁওয়ের একদল যাত্রী সিএনজি অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সেই জাল ছিড়ে যায়। আর তা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এরই জের ধরে পরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া পরিষদের মেম্বার মইন উদ্দিন, এখলাছুর রহমান, হোসেন আহমদকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। উভয়পক্ষের আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসা নিয়েছেন।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories