Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

যশোরের শার্শায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য জনসচেতনতামূলক সেমিনার ও প্রেসব্রিফিং:

মো সোহাগ
যশোর প্রতিনিধি

যশোরের শার্শায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে স্থানীয় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধান শিক্ষক ও সূধী সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে বিরতিহীন জনসচেতনতামূলক প্রচার ও প্রেসব্রিফিং করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতামূলক বক্তব্য রাখেন যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম।

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার আহসান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাভারন কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জনশক্তি অধিদপ্তরের সহকারি পরিচালক রাহিনুর ইসলাম, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রকল্প কর্মকর্তা লাল্টু মিয়া, বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধান শিক্ষক ও সূধী সমাজের প্রতিনিধিবৃন্দ।

এসময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল বলেন, উপজেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে দক্ষ যুব ও দক্ষ যুব মহিলাদের বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে এ সেমিনারের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার ও প্রেসব্রিফিং।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories