Monday, June 15, 2026
33.9 C
Kolkata

রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে ৩০৪ কোটি টাকা দেবে ইইউ।

প্রাণ বাঁচাতে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে ৩২ মিলিয়ন ইউরো অর্থ সাহায্য ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (০২ জলাই) রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারকে এ অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে থাকা বাংলাদেশি ও সেখানে রোহিঙ্গা ক্যাম্পগুলোর উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। প্রায় ১ মিলিয়ন বা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশকে সহায়তা করতেই মূলত এ অর্থ সাহায্য ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

এছাড়া ঘোষিত অর্থ সাহায্যের মাধ্যমে ১২ মিলিয়ন ইউরো বা ১১৪ কোটি টাকা কোভিড-১৯ মোকাবিলায় ব্যবহার করা হবে। বাকি ২০ মিলিয়ন ইউরো বা ১৯০ কোটি টাকা বাংলাদেশের প্রান্তিক গোষ্ঠী ও রোহিঙ্গাদের মৌলিক অধিকার যেমন খাদ্য, শিক্ষা, পুষ্টি, পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতের কাজে ব্যবহার করা হবে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজে তেরিঙ্ক জানান, এই ৩২ মিলিয়ন ইউরো মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অব্যাহত মানবিকতার ক্ষেত্রে অবদান রাখবে। এটি কোভিড-১৯ মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের কক্সবাজারের অধিবাসী ও রোহিঙ্গাদের জন্য মহামারি মোকাবিলায় সাহায্যও বটে।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories